শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোলাই মদ ও ইসকাফ সিরাফ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ০১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ০১:২৮ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোলাই মদ ও ইসকাফ সিরাফ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজতীয় ইসকাফ সিরাফ উদ্ধার এবং নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করেছে। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মৃত মাহাবুল শেখের স্ত্রী মোছা. বুলবুলি বেগম (৫৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বুলবুলিকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১.১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য আসামি বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় পূর্বের ১৬টি মাদক মামলা রয়েছে। 


এসব মামলায় তাকে যথাক্রমে ৩ আগস্ট ২০২৬; ১৮ আগস্ট ২০২৫; ১০ জুলাই ২০২৪; ১৬ এপ্রিল ২০২৪; ১৮ অক্টোবর ২০২৩; ২৭ সেপ্টেম্বর ২০২১; ৮ আগস্ট ২০২১; ১০ এপ্রিল ২০২১; ২৯ আগস্ট ২০২০; ১৪ অক্টোবর ২০১৮; ২১ মে ২০২৮; ১ এপ্রিল ২০১২; ১৭ মে ২০০৯; ১০ জুন ২০০৮; ৩ ফেব্রুয়ারি ২০০৮ এবং ১৫ ডিসেম্বর ২০০৭ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রফিকুলকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজতীয় ৪ বোতল এসকাফ সিরাফ উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোলাই মদ ও ইসকাফ সিরাফ উদ্ধার