শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোলাইমদ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ০১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোলাইমদ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ২১ আগস্ট ২০২৬ তারিখ অনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় দিকে দামকুড়া থানা পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত প্রমেশ্বর হেমব্রমের ছেলে দানিয়েল হেমব্রম (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।