রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২২ আগস্ট) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা মসজিদের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিভিন্ন দাবি ও বিষয় তুলে ধরেন। তাদের দাবির প্রেক্ষিতে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।
এ সময় কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সওদা, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন রতনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।