চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌর পার্কে জেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াযরম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ দুরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আ ক ম সাইদুল আলম পলাশ বিশ্বাস, সদস্য সচিব তাসেম আলীসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্য জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় কাজ করে তারমধ্যে সবচেয়ে বেশি প্রকল্প ও কাজ বাস্তবায়ন হয় চাঁপাইনবাবগঞ্জে। আমরা নতুন ভাবে মহানন্দা ও পুনর্ভবা নদীর মিলনস্থলে একটি মেগা প্রকল্প করা হবে বলে জানান চেয়ারম্যান হাসান জাফির তুহিন । দেশে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ও তৃনমুল কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে। বর্তমান তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড করাও কাজ চলছে। সমাবেশে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরেন কৃষকরা।