রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০১:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার এক পাঁচতলা বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান মাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাত জাহান মাম্মী ও কাওসার আহমেদ শাওন দম্পত্তি প্রায় এক মাস যাবৎ এলাকার কলাবাগান গলিতে ইব্রাহিম হোসেনের সাত তলা ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। কাওসার আহমেদ শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মনোহারি দোকান ছিল। এই দম্পত্তির মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। গতকাল শনিবার রাতে তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাওসার তার দুই সন্তানকে অন্য একটি ঘরে আটকে রেখে ইসরাতকে মারধর করে।


পরে আজ সকালে কাওসার তার দুই সন্তানকে যে আটকে রেখেই আমি চলে গেলাম বলে সদর দরজায় তালা দিয়ে চলে যায়। পরে বাচ্চা দুইজন তার মাকে পড়ে থাকতে জানলা দিয়ে চেঁচামেচি করে। তারপর স্থানীয়রা গিয়ে দেখে দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তারা জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।


নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার সিনহা বলেন, আমার বাবার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাই বাবা ও মায়ের সবসময় ঝগড়া লেগেই থাকতো। কাল রাতেও ঝগড়া হয়। বাবা আমাদের অন্য ঘরে আটকে রাখে, পরে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে বাবা দরজা খুলে বলে তোমরা থাকো আমি চলে গেলাম। তারপর বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। তখন আমরা জানালা দিয়ে চিৎকার করি।


বাসার মালিক ইব্রাহিম হোসেন বলেন, তারা এক মাস হলো আমার বাসায় ভাড়া এসেছে। আমি ভাড়া দেওয়ার সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র নেইনি। এটা আমার ভুল হয়েছে।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা একটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে আমারা নিয়ে যাচ্ছি। তদন্ত করে আপনাদের সব আপডেট জানাতে পারব।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট