রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বদলগাছী কিডনি ডায়ালাইসিস কেন্দ্রসহ ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বদলগাছী প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
বদলগাছী কিডনি ডায়ালাইসিস কেন্দ্রসহ ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সাড়ে ১২টার দিকে হঠাৎ নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনটি ডামেজ হওয়ায় পরিদর্শনের পর ১৫১ শয্যা হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। সেই সাথে কিডনি ডায়ালাইসিস কেন্দ্র নির্মাণের ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেই মন্ত্রী প্রথমে টয়লেটগুলো ঘুরে দেখেন। এর পর বহির্বিভাগে চিকিৎসা নিতে আশা রুগিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। জরুরী বিভাগ পরিদর্শন করেন। ইনডোর রোগিদের সঙ্গে কথা বলেন।


রোগিরা ভালো চিকিৎসা এবং ভালো খাবার পাচ্ছে জেনে খুশি হলেন মন্ত্রী। রোগিদের খাবারের মান ঠিক আছে কিনা তা তিনি নিজে মুখে দিয়ে পরীক্ষা করলেন। চাহিদামত ঔষধের মজুদ না থাকায় খোভ প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্য সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেবার মান উন্নত করতে নিয়মিত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। হাসপাতালে যাতে বিশেষজ্ঞ ডাক্তার থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিভিল সার্জন ডা. মো, আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ। শেষে মন্ত্রী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।