রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
নগরীতে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, বোয়ালিয়া, দামকুড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালি ও কর্ণহার থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ১১ জন মাদক ব্যবসায়ীকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও ডিজিটাল ওজন মাপক যন্ত্র জব্দ করা হয়।


গত ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টায় দিকে রাজপাড়া থানা পুলিশ বহরমপুর (মানিক ভিলা) গ্রামের মো: মারুফ মোল্লার ছেলে মো: মাহাদী অর্পন (২০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাহাদীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


বোয়ালিয়া থানা পুলিশ গত ২২ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে সুজানগর গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে মো: জসীম উদ্দিন (৩০) এবং সুজানগর শিল্পীপাড়া গ্রামের মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে মো: তোফায়েল খান তুষার (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি জসীমের হেফাজত থেকে ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


দামকুড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভিমের ডাইং গ্রামের গুলিতলা ব্রিজে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোলাই আদিবাসিপাড়া গ্রামের মৃত রামু সিংয়ের ছেলে মহিন্দর (৫৫)-কে গ্রেপ্তার করলেও দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের শাহ আহাম্মদের ছেলে মো: শামীম (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় আসামি মহিন্দরের হেফাজত থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে সেন্টাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মোয়াজ্জেম আলীর ছেলে মো: বিপ্লব হোসেন (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে আলীগঞ্জ পশ্চিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: বাইদুল ইসলামের ছেলে মো: শামিম আহমেদ সুমন (৩০); শাহমখদুম থানার খিরশিন টিকর গ্রামের মো: শাহজাহান আলীর ছেলে মো: রবিউল ইসলাম (২৬); কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে মো: এনামুল হক (৪২)-কে গ্রেপ্তার করলেও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে মো: নাসিম হোসেন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।


এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, আসামি শামিমের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানায় ২টি মাদক মামলা রয়েছে।


কাটাখালি থানা পুলিশ গত ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রনহাট (পশ্চিমপাড়া) গ্রামের মো: বাবলু তালুকদারের ছেলে মো: রবিউল সানি (২১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রবিউলকে গ্রেপ্তার করে। এসময় রবিউলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


কর্ণহার থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১১টার দিকে তেতুলিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মো: সেলিম রেজা ওরফে রাজু (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রাজু এবং তার স্ত্রী মোসা: রোসমিন আক্তার (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি রাজুর হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং রোসমিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে ১টি ডিজিটাল ওজন মাদক যন্ত্র জব্দ করা হয়। আসামি রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও রাজশাহী জেলার তানোর থানায় মাদকসহ অন্যান্য অপরাধে মোট ৯টি মামলা রয়েছে।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।