রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নিয়ামতপুরে চাঁদাবাজের কোন স্থান নেই : এমপি মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে চাঁদাবাজের কোন স্থান নেই : এমপি মোস্তাফিজুর রহমান

নওগাঁর নিয়ামতপুরে চাঁদাবাজদের কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।


রোববার (২৩ আগস্ট) নিয়ামতপুর বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীরা দেশের চালিকাশক্তি। সরকারের কাজ হলো ব্যবসায়ীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


তিনি আরও বলেন, উপজেলায় সর্বপ্রকার ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করবে। কোন চাঁদাবাজ ব্যবসায়ীদের হয়রানি বা চাঁদা দাবি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তাছাড়া দলীয় পরিচয়ে কেউ চাঁদা দাবি করলে তাঁকে বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।


মতবিনিময় সভায় যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাওছারুল ইসলাম রতনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইছাহাক আলী সভাপতিত্ব করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য ব্যবসায়ীগন।