নাটোরে সাইবার প্রতারণা মামলার আসামি গ্রেফতার করেছে
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) অনুমান রাত ৮টায় নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর ইউপিস্থ ১ নং ওয়ার্ড গোপালপুর জনৈক মামুনুর রশিদ এর বাড়িতে অভিযান চালিয়ে সাইবার প্রতারণা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি রাইদুল ইসলাম জুয়েল (৩৩) বড়াইগ্রাম থানার পল্লীর মামুনুর রশিদের ছেলে। এ সময় আসামীর কাছ থেকে একটি মোব্ইাল ফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি রাইসুল ইসলাম জুয়েল (৩৩) ফেসবুকে বিভিন্ন পেইজ খুলে পণ্য বিক্রয়ের কথা বলে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। এই ধারাবাহিকতায় ২০ আগস্ট বিকাল ৪:৫৬ ঘটিকায় ধৃত আসামি অপরাপর আসামিদের সহযোগিতায় বাদীর হোয়াটস অ্যাপ নাম্বারে, বাদীর হোয়াটস অ্যাপে ব্যবহৃত প্রোফাইল ছবি এআই ব্যবহার করে অশ্লীল ছবি পাঠায়। বাদী আসামির সাথে সমন্বয় করার জন্য অনলাইনের মাধ্যমে ৮০ হাজার টাকা মূল্যের একটি গ্র্যান্ড পিয়ানো আসামির নিকট হতে ক্রয় করার লক্ষ্যে আসামির বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেয়। পরবর্তীতে উক্ত আসামি আরও বিভিন্ন মাধ্যমে ভিকটিম (বাদী) এর ছবি সংগ্রহ করে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাক মেইল শুরু করে।
যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে। উক্ত ঘটনায় ভিকটিম আসামীর বিরুদ্ধে ভাটারা থানার মামলা নং-৪১, তারিখ-২৩/০৮/২০২৬, ধারা-২২/২৫/২৭ সাইবার সুরক্ষা আইন ২০২৬ দায়ের করেন। মামলার পর পরই আসামী গা ঢাকা দেয়। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ ২০.০০ ঘটিকায় আসামী’কে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গোপালপুর এলাকা হতে গ্রেফতার করে বিধি মোতাবেক থানায় হস্তান্তর করা হয়। আসামীকে গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সহিত নিজেকে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাইসুল ইসলাম জুয়েল (৩৩)’কে বিধি মোতাবেক বড়াইগ্রাম থানার মাধ্যমে ভাটারা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।