সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চারঘাটে ইনতেফা কোম্পানি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

চারঘাট প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
চারঘাটে ইনতেফা কোম্পানি উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বালাই কীটনাশক ইনতেফা কোম্পানি সৌজন্যে সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় পরানপুর উচচ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমারের সভাপতিত্বে  অনুষ্ঠানেছিলেন ইনতেফা কোম্পানির রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম,  সিনিয়র  টেরিটোরি অফিসার রেজুয়ান ইসলাম,পুরানপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক মহি উদ্দিন,সহকারী শিক্ষক আসাদুজ্জামান চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও ডিলার প্রতিনিধি  সুজন আলীসহ শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান সারা দেশের ন্যায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষরোপন গাছের চারা বিতরণ করেন ইনতেফা কোম্পানির রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম।