বুধবার, আগস্ট ২৬, ২০২৬

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা পরিষদের প্রশাসকের বাণী

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ আগস্ট ২০২৬ ১১:০২ অপরাহ্ন
পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা পরিষদের প্রশাসকের বাণী

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।


এক বাণীতে তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। এ পবিত্র দিনে বিশ্বজগতের রহমত ও মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। মহানবী (সা.)-এর সমগ্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত।


তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।


রাজশাহী জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করে অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে।


তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় রাজশাহী মহানগর ও উপজেলা বাসীসহ সকল মুসলমানের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।