মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সৌজন্য সাক্ষাৎকালে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সেক্রেটারি আশিকুল ইসলাম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক কামুসা, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।