সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনে সেমিনার

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন, প্রস্তুতি এবং চাকরির সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টি-বারে ‘বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার নির্দেশনা, প্রস্তুতি ও সুযোগ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও বাউয়েট ক্যারিয়ার ক্লাব (বিসিসি)।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। রিসোর্স পারসন হিসেবে দিকনির্দেশনা দেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।


সেমিনারে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার কৌশল এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সরকারি চাকরি ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য যথাযথ প্রস্তুতি নিতে উৎসাহিত করাই এ সেমিনারের মূল উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.) এবং ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উপদেষ্টা ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ প্রতিম দেবনাথ।