সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

দুর্গাপূজায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নির্দেশনা

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
দুর্গাপূজায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।


সভায় প্রশাসক দুর্গাপূজা চলাকালে নগরীর পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।


সভায় মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।


সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।