সমকালের সাংবাদিক মিলনের ছেলে আবিরের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার
দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লার বাসিন্দা শামীম হাসান মিলনের একমাত্র ছেলে সন্তান আবির হাসান (১৭) এর প্রথম মৃত্যুবাষিকী শনিবার (১৭ অক্টোবর)।
মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যশালিখা জামে মসজিদে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে ১০ নভেম্বর সড়ক দূর্ঘটনায় আহত প্রথমে চাটমোহর, পরে রাজশাহী নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন দুই অস্ত্রোপ্রচার করা হলেও জ্ঞান ফেরেনি। প্রায় ২ বছর কোমায় থাকার পর নিজ বাসভবনে ২০২৫ সালের ১৭ অক্টোবর আবির মারা যায়।
মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারে পক্ষ থেকে আবিরের বাবা সকলের নিকট অনুরোধ জানানো হয়েছে।