সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ সকল কর্মচারীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে নগরীর সড়ক ভবন চত্বরে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু  প্রমুখ।


সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর সভাপতি মোঃ জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ কেএএম সাইফুর রহমান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সড়ক সার্কেল, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুল ইসলাম।