সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।


একইসঙ্গে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে দেওয়া দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে এসব পদে নিয়োগ দিয়েছেন।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি