সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কামরুলের নির্বাচনী গণসংযোগ
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ধারাবাহিক নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ প্রমুখ।
এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী গণসংযোগে অংশ নেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুলের পক্ষে প্রচার-প্রচারণা চালান।