সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

রাবি প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাছের মূল্য সংযোজিত পণ্য তৈরি, প্যাকেজিং, পণ্যের উৎস অনুসরণ ও খাদ্যনিরাপত্তা বিষয়ে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে রাজশাহী ও নাটোর জেলার ১৫ জন মৎস্য উদ্যোক্তা অংশ নেন।


‎প্রশিক্ষণে মাছের মূল্য সংযোজিত পণ্য প্রস্তুত, আধুনিক প্যাকেজিং পদ্ধতি, পণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা অনুসরণ এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের হাতে-কলমে মাছের বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য তৈরি ও প্যাকেজিংয়ের কৌশল শেখানো হয়।


‎প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. তারিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।


‎আয়োজকেরা জানান, মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো, নিরাপদ ও মানসম্মত মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদনে উৎসাহিত করা এবং এ খাতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ মাছের বহুমুখী ব্যবহার ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।