সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

শিবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শিবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকা থেকে দুটি ভটভটি থেকে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি।


শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারবোঝাই দুটি ভটভটি শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় দুটি ভটভটি থেকে মোট ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করে জব্দকৃত সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।