রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই একটি মামলা রয়েছে।
এ ঘটনায় শফিকুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।