জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ করতে পারেনি শুধুমাত্র সে সব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের (সর্বোচ্চ ৪০ শতাংশ) ফরম পূরণের সময় আগামী ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।
সোনালী সেবার মাধ্যমে ২৯ অক্টোবর পরযন্ত ফি পরিশোধ করতে হবে।
এর আগে গত ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফরম পূরণের সময় ছিল।
পরে ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ