সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

‘ভারতবিরোধী রাবণ’ পোস্টারে ড. ইউনূস-ইলন মাস্কের ছবি

সোনার দেশ ডেস্ক ১৯ অক্টোবর ২০২৬ ০২:১০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৯ অক্টোবর ২০২৬ ০২:১০ অপরাহ্ন
‘ভারতবিরোধী রাবণ’ পোস্টারে ড. ইউনূস-ইলন মাস্কের ছবি
দশেরা উৎসব উপলক্ষে প্রচার করা এই পোস্টার ৎসবে যোগ করেছে এক ভিন্ন ও রাজনৈতিক মাত্রা

ভারতের লক্ষ্ণৌতে এবার দেখা গেল অদ্ভুতদর্শন রাবণের পোস্টার। সেখানে রাবণের ১০ মাথায় বসানো ছিল ড. ইউনূস, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্কসহ বিশ্ববরেণ্য ও ভারতে জনপ্রিয় রাজনীতিবিদদের মুখচ্ছবি। পোস্টারের নাম দেওয়া হয়েছে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’।


এ পোস্টার প্রচার করেছে সনাতন রক্ষা সংগঠন। পোস্টারে রাবণের দশ মাথায় প্রতীকী হিসেবে জনপ্রিয় ওই ব্যক্তিদের ছবি ব্যবহার করেছে সংগঠনটি।

এতে ছিল ভারতের সাবেক এমএলএ আতিক আহমেদ ও মুক্তার আনসারির ছবি, আজম খান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্ক, বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণ, জর্জ সরোস ও ইলহান ওমরের ছবি।


চলতি বছর ২০ অক্টোবর (মঙ্গলবার) উত্তরপ্রদেশে উদযাপিত হবে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব। সে উৎসব উপলক্ষে প্রচার করা এই পোস্টার এবার উৎসবে যোগ করেছে এক ভিন্ন ও রাজনৈতিক মাত্রা।


ভারতীয় এক গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌয়ের এক স্থান থেকে এরকম একটি পোস্টার অপসারণ করছেন।


পোস্টারে অখিলেশ যাদবের ছবি ব্যবহার প্রসঙ্গে সমাজবাদী পার্টির এক সংসদ সদস্য বলেছেন, সামনের বছর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে বিজেপি চিন্তিত।


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, জাগোনিউজ