চারঘাটে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে নজরুল বর্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,নৃত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। পুরস্কার প্রাপ্ত উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বুধিরহাট কলেজের শিক্ষার্থী ও সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।