মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

মর্জিনার সন্ধান চায় পরিবার

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ২০ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ২০ অক্টোবর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
মর্জিনার সন্ধান চায় পরিবার

নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মোছা. মর্জিনা বেগমের (৪৪) সন্ধান চায় তার পরিবার। এই বিষয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে মর্জিনা বেগমের ছেলে মো. আশিক মন্ডল। মর্জিনা বেগমের শরীরের রং ফর্সা ও উচ্চতা ৫ফুট। মর্জিনা বেগম চকউজির সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পশ্চিম বালুভরা গ্রামের মো: আব্দুর রাজ্জাকের স্ত্রী।  


মর্জিনা বেগমের ভাই এনামূল হক জানান মর্জিনা বেগমের উপর জিনের আসর রয়েছে। যখন জিন তার উপর ভর করে তখন সে আর স্বাভাবিক থাকে না। সে সবকিছু ভুলে যায়। এমন কি নিজের নাম, পরিচয় ও ঠিকানা কোন কিছুই বলতে পারে না। এর আগেও কয়েকবার হারিয়ে গিয়েছিলো।


এরপর হুজুরদের সহায়তায় তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছিলো। কিন্তু এবার প্রায় ১০দিন হয়ে গেলো মর্জিনা বেগমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুররাও সন্ধান দিতে পারছেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় মর্জিনার পরনে ছিলো বোরকা। তাই যদি কোন ব্যক্তি মর্জিনা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইলো। সন্ধানদাতাদের উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। মোবাইল নম্বর: ছেলে আকাশ মণ্ডল: ০১৩৪১৪০৯৩৬৭, স্বামী রাজ্জাক মণ্ডল : ০১৯৩৪-৪৭০৪৫৭, ভাই এনামুল হক: ০১৩২২৫৯৫৩৭৭। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান এই বিষয়ে হারিয়ে যাওয়া মর্জিনার পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। সেই জিডি অনুযায়ী মর্জিনা বেগমকে সন্ধানের অভিযান চলমান রাখা হয়েছে।