মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

সিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন
সিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ১৮ বছর ধরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়ে আসছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে সকাল ৯টা হতে শুরু হয় মেডিকেল ক্যাম্প। এতে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা এবং ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।


ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডাঃ রওশনারা প্রমুখ। 


উদ্দোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে এ আয়োজনের মধ্য দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে থাকি। ১৮ বছর থেকে এই কর্মসূচি পালন করে আসছি। হিন্দু ও মুসলিম সম্পদায়ের হাজার হাজার নারী পুরুষ চিকিৎসা সেবা নেন। সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।