চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও তালা কাটার যন্ত্রসহ মতিউর রহমান মতি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একটি দল স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্রসহ মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।