মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

বদলগাছীতে ৪০০ হিন্দু পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি-লুঙ্গি

বদলগাছী প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
বদলগাছীতে ৪০০ হিন্দু পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি-লুঙ্গি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁর বদলগাছীতে দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী ৪০০ পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব উপহার তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।


সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বদলগাছী উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় মানুষ উপহার পান।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হচ্ছে। প্রতিবছর বদলগাছী ও মহাদেবপুর—এই দুই উপজেলায় এ উপহার দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী। এর আগে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।