বুধবার, অক্টোবর ২১, ২০২৬

মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ১৩ জনের

সোনার দেশ ডেস্ক ২১ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২১ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ১৩ জনের
দুর্ঘটনার পর সড়কটি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বিশাল একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। 


আল-আহরাম সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।


দুর্ঘটনার পর সড়কটি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন কর্তৃপক্ষ। এএফপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, একটি ক্রেন দিয়ে বড় বাসটি সরানো হচ্ছিল। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিলো ধাতব অংশ ও বিভিন্ন ধ্বংসাবশেষ।


ট্রাম্পের আমলে ভিসা বাতিলের সংখ্যা ছাড়ালো ৩ লাখট্রাম্পের আমলে ভিসা বাতিলের সংখ্যা ছাড়ালো ৩ লাখ

সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় বাসের যাত্রীদের আসন। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা গেছে।

আল-আহরাম জানিয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে।


মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার জন্য প্রায়ই দায়ী করা হয়।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন