বুধবার, অক্টোবর ২১, ২০২৬

বানেশ্বরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মতবিনিময় ও বৈজ্ঞানিক সেমিনার

পুঠিয়া প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
বানেশ্বরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মতবিনিময় ও বৈজ্ঞানিক সেমিনার

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে (এনপিডিসি) মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পুঠিয়া, দুর্গাপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন ফার্মেসি ও ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের সূরা আশ-শুরার ৮০ নম্বর আয়াত—‘যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন’—উদ্ধৃত করে আলোচনা শুরু হয়।


সেমিনারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসক এবং নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. জাকারিয়া হোসেন। তিনি মেডিসিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার বিষয়ে বিশেষজ্ঞ। পাশাপাশি চর্মরোগ ও বাতব্যথার চিকিৎসাসেবায়ও তাঁর অভিজ্ঞতা রয়েছে।


অনুষ্ঠানে শিশু বিভাগের চিকিৎসক ডা. গৌরব কুমার চাকীসহ নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া অংশগ্রহণকারী ফার্মেসি ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে লটারির আয়োজন করা হয়। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়।