৯ বারের মতো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর এলাকায় অভিযান চালিয়ে চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাসরত আবুল কালাম আজাদ (৪৪)-কে গ্রেপ্তার করে। এসময় চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাসরত মানিক ইসলাম (৪৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কাটাখালী থানায় ৫টি, বোয়ালিয়া থানায় ১টি ও রাজশাহী জেলার চারঘাট থানায় ১টিসহ মোট ৭ মাদক মামলা এবং কাটাখালী থানায় পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি আজাদ দীর্ঘদিন ধরে পলাতক আসামি মানিকের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।