বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

পঞ্চগড়ে নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন জাতীয়
পঞ্চগড় প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
পঞ্চগড়ে নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে নছিমন-ভটভটির ধাক্কায় মো. খাইরুল ইসলাম (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়কের বারঘাটি বাজারসংলগ্ন পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত খাইরুল ইসলাম আটোয়ারী উপজেলার গিরাগাঁও গ্রামের মো. আমিন আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাইরুল ইসলাম বাইসাইকেল চালিয়ে আটোয়ারীর দিকে যাচ্ছিলেন। পথে বারঘাটি বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে পৌঁছালে একই দিকে যাওয়া করলাবোঝাই একটি দ্রুতগতির নছিমন-ভটভটি পেছন থেকে তাঁর বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাকা সড়কের ওপর পড়ে যান। দুর্ঘটনায় তাঁর মাথার দুই পাশে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।