এই শরতে
কাশফুল মানেই শরৎ
ব্যক্ত কথার আকাশ উল্টানো
প্রাচীন যাত্রাপথে তুমি বারবারই
ডেকেছো কাছে-
গন্তব্য অজানা জেনেও, বাড়িয়েছি পা
মাঝে শুনেছি হাজারও আগমনী গান
ছুঁয়েছি কষ্টিপাথর, শালবৃক্ষের গা
ওই কাশ, জানে আমাদের প্রেম
জানে নদী-ধারা আর শরতের ঢেউ
ঢাকের শব্দ শুনেনা বধির, পাষাণ কেউ
শরতে আমরা ভসি,- প্রমত্ত উজানেও