বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন
নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। 


রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত হায়দারের মেয়ে মোসা. রাজিয়া ওরফে রাজি (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় রাজিয়ার হেফাজত থেকে ১৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করা হয়। 


আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।