রাবি শিক্ষকের মৃত্যু বিমা দাবির চেক প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবি বিভাগের প্রফেসর এস এম আব্দুছ ছালামের মৃত্যু বিমা দাবি বাবদ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ১০ লক্ষ টাকা পরিশোধ করেছে। রোববার দুপুরে রাবি উপাচার্য মো. ফরিদুল ইসলামের নিকট সংশ্লিষ্ট বীমা কোম্পানীর প্রতিনিধি চেক হস্তান্তর করেন। এসময় অন্যদের মধ্যে মরহুমের স্ত্রী মোছা শাহানারা পারভীন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম প্রফেসর এস এম আব্দুছ ছালাম ২ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।