রাসিক প্রশাসকের সঙ্গে সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে নগরভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান।
এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সদস্য রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন।