বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

শিবগঞ্জে সিএনসি ফার্নিচারে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা

শিবগঞ্জ প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শিবগঞ্জে সিএনসি ফার্নিচারে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা

শিবগঞ্জের বিনোদপুর ‘হিলাল ফার্নিচার মার্ট’ নামের একটি সিএনসি কারখানা ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায ২২ লাখ টাকা বলে দাবী কারখানা মালিক মো. রায়হান আলির। ঘটনাটি ঘটেছে  ১ নভেম্বর রাত আড়াইটার দিকে বিনোদপুর গ্রামীণ ব্যাংকের পাশে ডা. সানাউল্লাহর মার্কেটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় দুইটার দিকে  বৈদ্যুতিক শক সার্কিট  থেকে হঠাৎ আগুনের সূত্রপাত।


শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ৯৯৯ নং ফোন পেয়ে আমরা সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকার এবং উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। বিদ্যুতের শক সার্কিট আগুনের সুত্রপাত বলে জানান। শিবগঞ্জ উপজেলা অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।