বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত

বড়াইগ্রাম প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োাজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভাটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান।


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. লুৎফর রহমান, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক আতিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।


এছাড়া বক্তব্য রাখেন সফল যুব সংগঠক আনিসুর রহমান, উদ্যোক্তা খাদিজা খাতুন ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, প্রশিক্ষণ গ্রহণকারী যুব- যুবতী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে আত্মকর্ম সংস্থান কর্মসূচীতে ৬ জনের মাঝে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ও পরিবারভিত্তিক কর্মসূিচতে ২৫ জনের মাঝে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মোট পনের লাখ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।