ডা. গোলাম কাজেমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন
রাজশাহী বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহম্মদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শহীদ ডাঃ কাজেম আলী আহম্মেদ স্মৃতি পরিষদের আয়োজনে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মডেল ফ্যামেলি প্লানিং কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর’স ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এসময় আরও উপস্থিত ছিলেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যাক্ষ ডা. মহিউদ্দিন, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদ জামান মিঞা ও ছাত্রনেতা ইমরান নাজির। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।