মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬

নগরীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
নগরীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীর বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।


সোমবার (১ নভেম্বর) দুপুর আনুমানিক সোয়া ৩টায় উপশহর, সেক্টর-২, হোল্ডিং নম্বর-৪৯-এর একটি প্লটের ছাপড়া টিনশেড ঘরে অভিযান চালিয়ে পুলিশ গাজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তিরা হলো-পবা থানার বাগধানী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান (২০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. বিপ্লব আলী (৩৯) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।


উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামি মো. সজিবের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিসহ অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।