বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে ৯৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ থেকে ৯৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার (২ নভেম্বর) ১২:৩০ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- রাজশাহীর চারঘাট থানার থানাপাড়ার একাকার আলীর ছেলে মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং রাজশাহীর বাঘা থানার মনিগ্রামের জাগাঙ্গীর আলমের ছেলে মো. নয়ন ইসলম (২৪)।  


এ সময় আসামীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও একটি হলুদ-নীল রঙের ট্রাক যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১ জব্দ করা হয়।


আসামীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।