বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ২ নারীসহ নিহত ৪

সোনার দেশ ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬ ১২:১২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬ ১২:১২ অপরাহ্ন
রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ২ নারীসহ নিহত ৪
দুর্ঘটনা (প্রতীকী ছবি)

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে শাহ আলী থানার অন্তর্গত দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী রয়েছেন।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এসব তথ্য জানান। 

খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকাল সাড়ে সাতটার দিকে নবাবের রাস্তায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন প্রাণ হারান।


এ দুর্ঘটনায় নতুন করে কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন।  


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন