শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

কোস্ট গার্ডের পাঁচ জাহাজে ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম পরিবর্তন

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
কোস্ট গার্ডের পাঁচ জাহাজে ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম পরিবর্তন
বিসিজিএস তাজউদ্দীন জাহাজটির নাম পরিবর্তন করা হয়েছে/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। যার মধ্যে একটি জাহাজে ‘জয় বাংলা’ এবং বাকি চারটিতে ছিল জাতীয় চার নেতার নাম।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।


প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ