শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি ভূ-বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন

রাবির ভূ-বিজ্ঞান অনুষদের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-বিজ্ঞান অনুষদের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় সিনেট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এসব পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। ডিনস অ্যাওয়ার্ড আয়োজক কমিটির আহ্বায়ক জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সেখানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগের দুই জন শিক্ষক ও চার জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং দুই জন শিক্ষার্থীকে আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।