শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫২ অপরাহ্ন
রাবি আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত
রাবি আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ৪৬তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ শেষ হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাথলেটিক্স এন্ড অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, হলসমূহের প্রাধ্যক্ষ, শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক, অ্যাথলেটিক্স এন্ড অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্য এবং শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ হবিবুর রহমান ও শাহ্ মখদুম হল যুগ্মভাবে চ্যাম্পিয়ন এবং শহীদ জিয়াউর রহমান হল রানার আপ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল তৃতীয় স্থান অধিকার করে। ছাত্রী গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন, খালেদা জিয়া হল রানার আপ ও জুলাই-৩৬ হল তৃতীয় স্থান অধিকার করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের হাফিজুর রহমান তুষার দ্রুততম মানব ও রোকেয়া হলের ফারহীন তামান্না দ্রুততম মানবী হয়।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের ১৯টি ইভেন্টে ১১টি হলের ২৫০ জন ও ছাত্রীদের ১১টি ইভেন্টে ৬টি হলের ১২০ জন খেলোয়াড় অংশ নেয়।