শনিবার, আগস্ট ২২, ২০২৬

রামেক হাসপাতালে ‘মনোরোগ অন্তঃবিভাগ’ চালু

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ অপরাহ্ন
রামেক হাসপাতালে ‘মনোরোগ অন্তঃবিভাগ’ চালু
রামেক হাসপাতালে ‘মনোরোগ অন্তঃবিভাগ’ চালু

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চালু হলো ‘মনোরোগ অন্ত বিভাগ’। রামেক হাসপাতালে প্রথম চালু হলো ২৫ শয্যার (বেড) ‘মনোরোগ অন্ত বিভাগ। ২৫ শয্যায় সব বয়সী মানুষ চিকিৎসা নিতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানায়।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে- ২৫ শয্যার মনোরোগ বিশেষজ্ঞ ওয়ার্ডে ১০টি পুরুষ বেড থাকছে। এছাড়া সাত বেড নারী, শিশু এবং কিশোর মিলে ৫ বেড থাকবে। উচ্চ পর্যবেক্ষণের থাকছে ৩ বেড। এছাড়া শয্যা, থেরাপি রুমসহ একটি কাউন্সেলিং রুম এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে ‘৩০-এ’ ওয়ার্ডে মনোরোগ অন্তঃবিভাগের উদ্বোধন করেন- হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি বলেন, আমি আশা করি এটি রোগীর সেবা এবং এফসিপিএস এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য উৎকর্ষতার কেন্দ্র হয়ে উঠবে। আরএমসিএইচ-এ পরিচালক হিসেবে আমার প্রায় তিন বছরের মেয়াদে এটিই ছিল শেষ কাজ।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তফা আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ মেডিসিন, সার্জারি, গাইনি ও অন্যান্য বিভাগের বিভাগের বিভাগীয় প্রধানগণ।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ২৫ শয্যার মনোরোগ অন্ত বিভাগের উদ্বোধন করা হয়েছে। এখানে সব বসয়ী রোগী সেবা নিতে পারবেন।