শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শামছুজ্জোহা সরকারি কলেজ

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
নাটোরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শামছুজ্জোহা সরকারি কলেজ
নাটোরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ শামছুজ্জোহা সরকারি কলেজ

নাটোর প্রতিনিধি:


নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামছুজ্জোহা সরকারি কলেজ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে শহরের কানাই মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১- ০ গোলে সিংড়া দমদমা স্কুল ও কলেজকে পরাজিত করে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, চ্যাম্পিয়ন ও পরাজিত দলকে ট্রফি ও নগদ অর্থ দিয়ে তাদের পুরস্কৃত করেন ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোরের জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠক বাদশা আলম, খন্দকার আল মামুন, ক্রীড়া সংগঠক ফয়জুল হক শামীম, মোজাম্মেল হক বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী মাজেদুল ইসলাম ফারুকসহ বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষার্থী, খেলোয়ার ও ক্রীড়া প্রেমীগণ। এ খেলায় জেলার মোট ১২টি টিম, এতে অংশ গ্রহন করে।

এর আগে নাটোর জেলা প্রশাসক মিস আসমা শাহীন গত ২৯ নভেম্বর এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি লেন, আমাদের দেশে খেলাধুলার মাধ্যমে জীবিকা অর্জন সম্ভব নয় বিধায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বয়সের সাথে হারিয়ে যান। এ ব্যর্থতাকে স্বীকার করে আমাদের এর সমাধানের পথ খুজতে হবে।
ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও উঁচুতে তুলে ধরতে খেলোয়াড়দের নিয়মিতভাবে নিজেদের খেলার দক্ষতা ও কৌশল উন্নয়নে মনোযোগী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে এবং এর মাধ্যমে নাটোরের ক্রীড়া দল দেশব্যাপী পরিচিতি লাভ করবে।