পত্নীতলায় ১০ম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
বেতন বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি পালন করে পত্নীতলা উপজেলা শাখার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চাকুরীজীবিরা।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস ৫০ শষ্যা বিশিষ্ট পত্নীতলা উপজেলা হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতি পালন করেন।
বক্তারা বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত হচ্ছেন।’ বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবি না মানে, তাহলে আগামীকাল (৪ ডিসেম্বর) কমপ্লিট শাট-ডাউন পূর্ণকর্মদিবস পালন করা হবে।’
এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, ‘ল্যাব ইনচার্জ সুমন, ইমতিয়াজ, ফার্মাসিস্ট সেলিম রেজা, রেডিওলজিস্ট বেদরুল ইসলাম, ডেন্টিস্ট জারজিস ও প্রাইভেট দাইন গোষ্টিক ও হাসপাতাল সমূহের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট তপু, মুসা, শাকিল, ডেন্টিস্ট সালেকিন, সুমন প্রমুখ।