সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

লালপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০৩:১৬ অপরাহ্ন
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০৩:১৬ অপরাহ্ন
লালপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
লালপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


লালপুর(নাটোর) প্রতিনিধিঃ


নাটোরের লালপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ২৪ এর রঙ্গে গ্রাফিত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় এবং লালপুর উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী প্রমুখ।

উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় ১ম স্থান, নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় ২য় স্থান, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেন। কলেজ পর্যায়ে গোপালপুর ডিগ্রী কলেজ ১ম স্থান, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ২য় স্থান, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩য় স্থান অর্জন করেন।