কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. সুজন আলী (৩৫), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত সুব্রত’র ছেলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন মোড়ে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় নয়ন আলী নামের এক ব্যক্তি হেরোইন বিক্রি করছেন।
খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে হেরোইন সঙ্গে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।